বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬১ বার

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবিনা আক্তার তুহিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। আজ সোমবার সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে সাবিনা আক্তার তুহিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলেও জানিয়েছে ডিবি।

এর আগে গতকাল রবিবার রাতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com