শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাংকারে লুকিয়ে এমপিরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৩ বার

ইসরায়েলে একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সোমবার উত্তর ইসরায়েলে ব্যাপক বিমান হামলার পর জেরুজারলেমসহ বিভিন্ন শহরে সতকর্তাতা মূলক সাইরেন বেজে উঠে বলে লাইভ আপডেটে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

জেরুজালেমে সাইরেন বাজার পর হোম ফ্রন্ট কমান্ডের সতর্কবার্তা পেয়ে নেসেটের (ইসরায়েলি সংসদ) আইনপ্রণেতারা কমিটির বৈঠক স্থগিত করে বাংকারে লুকিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েলে।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকায় সাইরেন শোনা গেছে সেসব অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমাশেল্টারে অবস্থান করতে বলা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, নাহারিয়া, গেশের হাজিভ, হিলা, মেওনা এবং মি’লিয়া শহরসহ বিভিন্ন স্থানে সাইরেন শোনা যাচ্ছে।

এই হামলার কিছুক্ষণ আগে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি হয়, যা ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার অংশ বলেই মনে করা হচ্ছে।

এর কিছুক্ষণ আগেই লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোর কয়েকটি কমিউনিটিতেও সতর্কতা জারি হয়, যা ইরানের টানা হামলার অংশ বলেই ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com