শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা: আইআরজিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৪ বার

যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি।

তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’

জুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্রকে ‘জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে।

ট্রাম্পকে জুয়াড়ি আখ্যা দিয়ে আইআরজিসি মুখপাত্র বলেন, ‘মি. ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব!’

এদিকে সোমবার ইসরাইলি হামলার জবাবে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পালটা হামলা চালিয়েছে ইরান।দেশটির ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনীও। ইতোমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে।

এর কিছুক্ষণ আগে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় গত দশ দিনে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরাইলে। এছাড়া হাইফা শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com