বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মিরাজ-ইবাদত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৭ বার

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে খেলবে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হবে।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল দুদল।

দ্বিতীয় টেস্ট দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন। জাকের আলী অনিকের জায়াগায় ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টে না খেলতে পারা মিরাজ। আর চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন ইবাদত। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। মাঝে চোটে পড়েছিলেন।

এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে শ্রীলংকান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে নামছে শ্রীলংকা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com