শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি: রুমিন ফারহানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৫ বার

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি, রাজপথে ভূমিকা রেখেছি।” তিনি বলেন, “দেশ ও জাতির প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিশ্বাস করি, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমার ভূমিকা আরও জোরালো হবে।”

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি আরও বলেন, “যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে গড়ে তুলব। উন্নয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করব।”

দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এ.বি.এম. মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মুন্সী। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সরাইল-আশুগঞ্জবাসী যদি উন্নয়ন চায়, তাহলে আমার পাশে দাঁড়াতে হবে। আমার হাতকে শক্তিশালী মানেই খালেদা জিয়ার, তারেক রহমানের এবং বিএনপির রাজনীতি ও আন্দোলনকে শক্তিশালী করা।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com