বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সাবেক ক্লাব পিএসজির কাছে উড়ে গেল মেসির মায়ামি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮৯ বার

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে নিজের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। ম্যাচে স্পষ্টতই দেখা গেল ইউরোপীয় ফুটবলের আধিপত্য। উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির কাছে স্রেফ উড়ে গেছে মেজর লিগ সকারের দল মায়ামি।

আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে গতকাল রবিবার রাতে ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পিএসজি। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন জোয়াও নেভেস। মায়ামির থেকে একটি গোল আত্মঘাতী আসার পর চতুর্থটি আসে আশরাফ হাকিমির কাছ থেকে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এদিন এগিয়ে যায় পিএসজি। ভিতিনিয়ার দারুণ ক্রসে হেডে গোল আদায় করেন নেভেস। ৩৯ মিনিটে এই পর্তুগিজ মিডফিল্ডারের কাছ থেকেই আসে দ্বিতীয় গোল। মায়ামির রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে বল জালে জড়ান নেভেস।

৪৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসে মায়ামি। দিজিরে দুয়ের ডি-বক্সে বাড়ানো নিরীহ ক্রস নিজেদের জালেই জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন হাকিমি।

প্রথমার্ধে মায়ামির দুই প্রাণভোমড়া লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের তেমন প্রভাবই চোখে পড়েনি। গোলের জন্য একটি শটও নিতে পারেননি তারা। তবে দ্বিতীয়ার্ধে ফিরে আসার চেষ্টা করে মায়ামি। যদিও শেষ পর্যন্ত আর কোনো চেষ্টাই কাজে লাগেনি। ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটির। পিএসজি কোয়ার্টার ফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ-ফ্ল্যামেঙ্গো ম্যাচের বিজয়ীদের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com