শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে মধ্যরাতে ট্রাকের ফ্ল্যাটবেড থেকে ১৩ অভিবাসী উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার

যুক্তরাষ্ট্রে এক ট্রাকচালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। তার সেমি ট্রাকের ক্যাব ও ফ্ল্যাটবেড অংশ থেকে ১৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইউএস বর্ডার পেট্রোল। ঘটনাটি ঘটে নিউ মেক্সিকোর স্টেট রোড ২৬-এ, ডেমিং ও হ্যাচ শহরের মাঝামাঝি এলাকায়। ২৬ জুন মধ্যরাতের কিছু পর সীমান্ত টহলরত কর্মকর্তারা ট্রাকটিকে থামিয়ে অভিবাসন যাচাই করেন।

পুলিশের সিগন্যাল লাইট চালু করার পর ট্রাকচালক থেমে যান। এ সময় কর্মকর্তারা চালকের সঙ্গে কথা বলেন, যিনি একজন মার্কিন নাগরিক। এ সময় ট্রাকটি তল্লাশি করা হয়। তারা ট্রাকের ক্যাব অংশে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন যিনি যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি ছাড়াই সেখানে ছিলেন বলে জানায় বর্ডার পেট্রোল।

পরে ট্রাকটিতে আরও তল্লাশি চালিয়ে ফ্ল্যাটবেড ট্রেইলারের নিচে থাকা একটি বিশেষ কক্ষ থেকে আরও ১২ জন অভিবাসীকে ঠাসাঠাসি অবস্থায় উদ্ধার করা হয়। এল পাসো সেক্টরের অস্থায়ী বর্ডার পেট্রোল প্রধান ওয়াল্টার এন. স্লোসার একটি ছবি প্রকাশ করেন, যেখানে অভিবাসীদের যাত্রাপথে অমানবিক অবস্থায় দেখা যায়।

স্লোসার বলেন, পাচারকারীরা মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। শুধু টাকার লোভেই এসব করে।

চালকের নাম ও অভিবাসীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানান, চালকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের পরিবহনের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com