শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সাবেক এমপি ফজলে করিমকে হাজির করা হলো ট্রাইব্যুনালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬০ বার

শহীদ ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারযোগে তাকে চট্টগ্রামে আনা হয়। সরকার পতনের পর ফজলে করিমের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com