সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৩ বার

আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছেই ভানুদা গ্রাম। সেই গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে বলেই খবর। তবে সেনাবাহিনীর তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। তবে ওই বিমানে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক রাজালদেশর কমলেশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত এপ্রিলে গুজরাতের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। তার আগে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com