শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকা সম্পত্তি জব্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় পাঁচ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।

সিআইডি জানায়, গোলাম দস্তগীর গাজী জোর পূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি ও আন্ডার ইনভয়েসও ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় সেসব সম্পত্তি জব্দ করা হয়।

সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলে সর্বমোট জমির পরিমাণ- চার হাজার ৮৭৯ দশমিক ৯২ শতাংশ, যার দলিল মূল্য- ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়া গাজী টায়ার প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি ও তদস্থিত বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।

সিআইডি সূত্র জানায়, ক্রোককৃত সম্পত্তিসমূহ তিনি ২০১৫ সালে হতে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন।

এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন। টিবিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com