শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি যুক্তরাষ্ট্র বিএনপির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৩৭ বার

বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে শুক্রবার বিকেলে নিউইয়র্কে দোয়া-মাহফিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, তারেক পরিষদের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন

প্রধান অতিথি হিসেবে টেলিফোনে লস অ্যাঞ্জেলেস থেকে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা মো. আব্দুস সালাম। তিনি জাতির বৃহত্তর স্বার্থে বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি প্রদানের আহবান জানান।

কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মিজানুর রহমান মিল্টন ভূইয়া, এম এ বাতিন (যুবদলের কেন্দ্রীয় নেতা), মোশারফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, শাহাদৎ হোসেন রাজু, জাতীয়তাবাদী ফোরামের বদিউল আলম, নাসিরউদ্দিন, বিএনপি নেতা জীবন শফিক, এম এ সবুর, সিদ্দিক হোসেন রুবেল মো. মান্নান, দারাদ আহমেদ, মনিরুল ইসলাম, রইসউদ্দিন। বিশেষ সহযোগিতায় ছিলেন স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com