মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

এখনো শনাক্ত হয়নি সিএমএইচে থাকা ৬ মরদেহের পরিচয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৯ বার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সিএমএইচ মর্গে রাখা আছে ৬টি মরদেহ। তাদের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই নিখোঁজদের পরিবারকে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএর নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এরই মধ্যে মরদেহ থেকে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

এরই মধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, তাদের সিআইডি ভবনে ডিএনএন নমুনা দেওয়ার অনুরোধ করা হয় এই বিজ্ঞপ্তিতে।

এদিকে জানা গেছে, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবার যোগাযোগ করে তাদের ডিএনএ নমুনা দিয়ে গেছেন। আরও সকলের ডিএনএ নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com