মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

‘এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেয়ার পরিকল্পনা নেই’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেছেন, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেয়ার কোনো পরিকল্পনা নেই।

বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৮, সিভিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। এখনো তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আহত রোগীদের বিদেশে নেয়ার কোনো পরিকল্পনা নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com