সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৫ বার

থাইল্যান্ডের ভূখণ্ডে দুটি রকেট হামলা চালিয়েছে পার্শ্ববর্তী দেশ কম্বোডিয়া। এই হামলায় ১২ বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের একটি গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সীমান্তবর্তী ৮৬টি গ্রামের ৩০ থেকে ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই হামলার জবাব দিয়েছে থাইল্যান্ড। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে।

এক থাই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, কম্বোডিয়ার সঙ্গে সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিচ্ছে থাইল্যান্ড।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, থাইল্যান্ড সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, তারা ভারী অস্ত্র ব্যবহার করছে এবং জোরপূর্বক কম্বোডীয় ভূখণ্ড দখল করতে বিমান হামলা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com