মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

মেয়ের জামাইয়ের সঙ্গে যৌনসম্পর্ক……..!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৫৩৭ বার

অনেকবার নিষেধ করার পরেও দেহব্যবসা ছাড়তে রাজি হচ্ছিল না। তাই লিভ ইন পার্টনার শাশুড়িকে খুন করল তারই জামাই। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে অশোকা গার্ডেন এলাকায়। অভিযুক্ত যুবক শাহরুখ খান ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শাহিন। বেশ কিছুদিন ধরেই সে ও তার জামাই শাহরুখ ভোপালের অশোকা গার্ডেন এলাকার অশোক বিহার কলোনির একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে থাকছিল। জামাইয়ের সঙ্গে যৌন সম্পর্ক রাখার পাশাপাশি দেহব্যবসাও করত শাহিন। যা অপছন্দ ছিল শাহরুখের। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দু’জনের মধ্যে বচসাও হয়েছে। কিন্তু, কোনও অবস্থাতেই দেহব্যবসা ছাড়তে রাজি ছিল না শাহিন। শনিবার রাতে অশোক বিহারের বাড়িতে ফেরার পর শাহিনকে দেহব্যবসা বন্ধ করার জন্য চাপ দেয় শাহরুখ। এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসাও শুরু হয়। যার জেরে রবিবার শাহিনকে শ্বাসরুদ্ধ করে খুনের পর ধারাল অস্ত্র দিয়ে কোপায় সে। তারপর একটি বন্ধুকে সমস্ত ঘটনার কথা জানিয়ে ফ্ল্যাট ছেড়ে পালায়। মৃত ও অভিযুক্তের পরিচিতদের কাছ থেকে জানা গিয়েছে, কয়েক বছর আগে শাহিনের মেয়েকে বিয়ে করেছিল শাহরুখ। কিন্তু, কয়েকমাস যাওয়ার পর শাশুড়ির সঙ্গে যৌন সম্পর্কে গড়ে ওঠে তার। কিছুদিন বাদে স্বামীকে ডিভোর্স দিয়ে অশোক বিহার কলোনির একটি ফ্ল্যাটে শাহরুখের সঙ্গে লিভ ইন করতে থাকে শাহিন। এর মাঝে বেশ কয়েকবার দেহব্যবসার অভিযোগে তাকে গ্রেপ্তারও করছিল পুলিশ। যা জেরে অশান্তিতে ভুগছিল শাহরুখ। এমনকী বিষয়টি নিয়ে তাকে বন্ধুবান্ধব ও পরিচিতদের অনেক কটূক্তিও শুনতে হয়। এই কারণেই দেহব্যবসা বন্ধ করার জন্য শাহিনকে চাপ দিচ্ছিল সে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com