শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘ভালোবাসার অপরাধে’ কন্যা শিশুর শিরশ্ছেদ করলেন বাবা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৮৪ বার

ইরানে পালিয়ে বিয়ের করার অপরাধে ১৪ বছরের এক কন্যা শিশুকে নৃশংসভাবে হত্যা করেছেন তার বাবা। এ ঘটনায় ইরানজুড়ে বইছে সমালোচনার ঝড়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রমিনা আশরাফি নামে ওই শিশু ইরানের উত্তরাঞ্চলের তালেহ কাউন্টির ২৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে বিয়ে করার অপরাধে রমিনার বাবা রেজা আশরাফি গত ২১ মে রমিনার শিরশ্ছেদ করেন।

রমিনাকে হত্যার দায়ে তার বাবা রেজা আশরাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তার মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। আর রমিনা আশরাফি যার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তাকে আইনের আওতায় আনা হয়েছে কিনা তা জানা যায়নি।

ইরানের আইন অনুযায়ী, কথিত ‘অনার কিলিংয়ে’ বা কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে।

রমিনা আশরাফিকে হত্যার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দুঃখ প্রকাশ করেছেন। নারীদেরকে সহিংসতা থেকে রক্ষায় দ্রুত আইন করতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com