বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৯৫ জন, ঢাকা বিভাগে ৪৯, বরিশাল বিভাগে ৬৬, চট্টগ্রাম বিভাগে ৫৪, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে ৬ ও রাজশাহী বিভাগে ৪১।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com