সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মার্কিন শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা করছেন বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে করা প্রেস ব্রিফংয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘(মার্কিন পাল্টা শুল্ক) ২০ শতাংশ কমে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মলিত প্রচেষ্টা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনো চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছে, আশা করছি শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ যারা আরোপ করেছে (যুক্তরাষ্ট্র) তাদের ওপরে বিষয়টি বেশি নির্ভর করে।’

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য ২০ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।দেশটির সঙ্গে ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি।  চলতি মাসের শেষে এ চুক্তি হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com