সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

লটারির মাধ্যমে ডিসি, ইউএনও’র পদায়ন নয়: জনপ্রশাসন সচিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার

আগামী নির্বাচনের আগে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মোখলেস উর রহমান বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত তিনটি নির্বাচনের মতো, আগামী নির্বাচন করার সাহস কেউ দেখাবে না।’

আগামী নির্বাচন একটি রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এদিন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com