শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

হত্যা মামলায় ‎রিমান্ডে আনিসুল, গ্রেপ্তার এনামুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার

জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়া থানার তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎‎এদিকে একই থানার চাকুরীজীবী শাকিল আনোয়ার হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এসব আদেশ দিয়েছেন।

‎শুনানিকালে উভয় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

‎শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আসামি আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

‎আর শাকিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আসামি এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ‎উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ড. এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

‎‎শাওন হত্যা মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িযোগে তরকারির ব্যবসা করতেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিং এর পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিন শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

‎শাকিল হত্যা অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন শাকিল আনোয়ার। দুপুর আড়াইটার দিকে ১-১০ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। এতে শাকিলের কপালে ও চোখের বিভিন্ন অংশে গুলি লাগে। তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

‎‎উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে, চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com