রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুরের চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। বোববার (০৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ কালবেলাকে বলেন, ভোরে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিন দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com