শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডনে তথ্য উপদেষ্টাকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার

ইংল্যান্ডের লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তথ্য উপদেষ্টারর গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও তিনি তখন গাড়িতে ছিলেন না।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে অনুষ্ঠঅনটির আয়োজন করে সোয়াস কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি।

এতে বলা হয়, অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।

এতে বলা হয়, পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com