শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার
জামায়াত-শিবিরের কারণে নিজের নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এই দাবি করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকিবোধ করায় এই ভিডিওটা করছি। এই নিরাপত্তাহীনতা বোধ মূলত জামায়াত শিবিরের দিক থেকে।

আমি জানি না আমার সামনে কী আছে, কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি। এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি।’ 

তিনি আরো বলেন, ‘সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টক শোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন। বলেছেন, আমি ইসলাম বাতিল করতে চাই।

আমি মনে করি এটা জামায়াতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছে। কারণ বাংলাদেশে কাউকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে, তাকে মেরে ফেলা যায়। তাকে হত্যাযোগ্য করে তোলা যায়। এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com