রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিসিএস পরীক্ষা থাকায় জামায়াতের কর্মসূচিতে পরিবর্তন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার

বিসিএস পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে। পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে নেতাকর্মীদের দুদিন বিকেলে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু বিসিএস পরীক্ষা থাকায় ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই কারণে এরইমধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com