শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদের দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তুলে ধরলেন সারজিস আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি এই পোস্টটি দেন।

পোস্টে সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে সারজিস আলম লেখেন, সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএ-তে গণতন্ত্র নেই। দলটি জন্মলগ্ন থেকেই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি। যাদের জন্য আওয়ামী লীগ কাজ করেছে, তারাই এখন তাদের আশ্রয় দিচ্ছে। এর ফলে তাদের উৎপত্তি যেখানে, সেখানেই তাদের বিনাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, দ্বিতীয় পয়েন্টে সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের মতো ‘স্বাধীনতার পক্ষের-বিপক্ষের শক্তি’ নিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। বিএনপি এই ধরনের বিভাজনকে সমর্থন করে না। স্বাধীনতার ৫৪ বছর পর এই ধরনের চেতনার ব্যবসা আর চলবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com