শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাইফুজ্জামান-রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে জাবেদ-রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেদিন দুদকের আবেদনটি শুনানির জন্য আজ (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও রুকমিলাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে কর্মচারীকে মালিক সাজিয়ে ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়।

এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com