শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সিঙ্গাপুরের পথে নুরুল হক ‍নুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুরুল হক নুর। সফরে তার সঙ্গী হয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর জানান, বিদেশে চিকিৎসা নিতে নিজে অনাগ্রহ প্রকাশ করলেও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ এবং দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গতকাল রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তিনি পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন।

দেশবাসীর কাছে নুরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে গণঅধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ‘দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে সাধুবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com