রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা-নাহিদ ইসলাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিউইয়র্কে দলটির নেতা আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই ঘটনার সঙ্গে প্রশাসনের ভেতরের লোকজন জড়িত, তারা তথ্য পাচার করে।

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় জড়িত যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, শাপলা প্রতীকে এখনও অনড় এনসিপি। নির্বাচনে এনসিপি ও গনঅধিকার পরিষদ এক হবে কি না আলোচনা চলছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করে বলেন, কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর চেষ্টা করছে। জনগণ তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াবে। বিএনপির কৌশল হিসেবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করা হয়, তবে তা তাদের জন্য বিপর্যয় হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন।

তিনি বলেন, নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ডেকেছে এনসিপি।

তিনি বলেন, এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com