শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই: সারজিস আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচে‌য়ে বড় দায়িত্ব।

সোমবার (১৪ অক্টোবর) রাত আটটায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যারা অভুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল আলায়েন্স (নির্বাচনী জোট) যেতে পারি।’ তিনি জানান, জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না। শাপলা প্রতীকেই নির্বাচন করবে।

শাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘প্রতীক, সংবিধান ও নির্বাচনসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখাতে পারেননি। যেহেতু কোনো আইনি বাধা নেই, তাই আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব।’

উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মো. লিখন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দলের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com