বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

সন্দ্বীপ সোসাইটির ব্যবস্থাপনায় নিউইয়র্কে খাদ্য-সামগ্রী বিতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার

শুল্কারোপ ও যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। সেই সঙ্গে অনেকেরই কর্মঘণ্টা কমে যাওয়ায় আয় কমে গেছে। এ অবস্থায় জর্জরিত মানুষের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কস্থ ‘সন্দ্বীপ সোসাইটি’। প্রতি মাসের তৃতীয় শনিবার সংগঠনের সদস্যদের ব্যবস্থাপনায় সংকটে পড়া মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ জানিয়েছেন, গত ২১ মাসে প্রায় ২০ হাজার আমেরিকানের মধ্যে সাড়ে ৮ লাখ ডলারের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বিতরণের সময় দেখা যায়, এসব খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, মাছ, পেঁয়াজ, আলু, শসা, চিজ, গাজর ইত্যাদি।

ফিরোজ আহমেদ আরও বলেন, খাদ্য-সামগ্রী কেনার তহবিল সরবরাহ করছে নিউইয়র্ক প্রশাসন। আমরা ব্যবস্থাপনায় রয়েছি। তবে আনুষঙ্গিক কিছু খরচ সোসাইটির পক্ষ থেকে করতে হচ্ছে। আশপাশের সব মানুষই এসব সহায়তা গ্রহণ করছেন। আগে মাসে দুইবার বিতরণ করা হতো। তবে এখন একবার।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণের পাশাপাশি নিজ নিজ এলাকার কল্যাণে নিউইয়র্কে শতাধিক সংগঠন রয়েছে। সন্দ্বীপ সোসাইটির সদস্যরা মারা গেলে তার দাফন-কাফনের পুরো দায়িত্ব নেয় সংগঠনটি। মৃত ব্যক্তির পরিবারের প্রয়োজনে সহায়তা করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com