রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নভেম্বরে প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে নির্বাচনী অ্যাপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ নভেম্বর তাদের জন্য ভোট দেওয়ার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উন্মুক্ত করে দেবে সংস্থাটি। তখন থেকে নিবন্ধন সম্পন্ন করে পরবর্তীতে সংসদ নির্বাচনের ভোট দিতে পারবেন তারা।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এ সুখবর দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের দায়িত্বে নিয়োজিতদের এবং কয়েদিদের জন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করছি। তারা নিবন্ধন সম্পন্ন করলে ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। তারপর তারা ভোট দিয়ে সেই ব্যালট আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। অনলাইন ভিত্তিক এ পোস্টাল ব্যালটে ভোটের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। অ্যাপটি বর্তমানে ট্রায়াল পর্যায়ে রযেছে। আগামী ১৬ নভেম্বর এটা সবার উন্মুক্ত করে দেওয়া হবে।’

ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির অন্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com