মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বিশ্বনবী মুহাম্মদ সাঃ কে অবমাননার প্রতিবাদে উত্তাল নিউইয়র্ক

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫৪৫ বার

শান্তির ধর্ম ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাঃ কে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের ভোলার বোরহান উদ্দিনে আয়োজিত সাধারণ জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কের সর্বদলীয় উলামা ও ইমামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউ এসএ”।গত ২০শে অক্টোবর রোববার রাত সাড়ে আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,অত্যন্ত সুপরিকল্পিতভাবে নবীপ্রেমিক নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ।
পুলিশ বাহিনীর এই বর্বরতা ও নৃশংসতা চরম আকারে সীমা ছাড়িয়ে গেছে।নিরপরাধ মুসল্লিদের উপর এমন হত্যাযজ্ঞে দেশবাসী যেমন স্তম্ভিত ও বিক্ষুব্ধ তেমনি প্রবাসীরাও চরম ব্যথিত। বক্তারা বলেন, পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়ে যে ভাবে হত্যা করেছে কিশোর ছাত্রসহ ৫ জন মুসল্লিকে। পাশাপাশি ঐ হামলায় আহত হয়েছে আরো শতাধিক মুসল্লি।যাদের অনেকের অবস্থা আশঙ্কজনক। শুধু তাই নয়, উক্ত হামলায় আহত মুসল্লীদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করছে স্থানীয় প্রশাসন।যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। একটি শান্তিপূর্ণ সমাবেশে সাধারণ মুসল্লিদের উপর গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে পুলিশ যে বর্বরতা ও নির্মমতার পরিচয় দিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা মনে করি,এই বর্বরতা কোন পুলিশের কাজ হতে পারে না বরং তা মূলত ঘাতকের কাজ। এটা প্রমাণ করে প্রতিটি হত্যাকান্ডের সাথে কিছু পুলিশ অঙ্গাঙ্গী ভাবে জড়িত।তাই অবিলম্বে হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিলের উদ্যোগে আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশে বক্তারা উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনের প্রেসিডেন্ট ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহির সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুফতী মুহাম্মাদ ইসমাঈলের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ আতাউর রহমান জালালাবাদী, নির্বাহী সহ-সভাপতি হাফিজ মাওলানা আহমদ আবু সুফিয়ান,এন্টি টেরোরিজম নিউইয়র্ক ইউনিটের পরিচালক কাজী কাইয়্যূম,আই টিভির সিইও মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস বিন জামাল উদ্দিন, সদস্য মাওলানা মুহাম্মদ মানজুরুল কারীম, মাওলানা আবুল খায়ের,কমিউনিটি এক্টিভিটস মুহাম্মদ বাহার উদ্দিন ও ক্বারী মাওলানা ইয়াসীন নাকিব প্রমুখ।
বক্তারা আরো বলেন, ইসলাম অবমাননাকারী অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে, উল্টো নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা কোন সভ্য ও দায়িত্বশীল বাহিনীর কাজ হতে পারে না। দায়িত্বহীন পুলিশের এই নৈতিকতা বিবর্জিত কাজ শান্তির ধর্ম ইসলাম অবমাননাকে আরো বেশি উৎসাহিত করেছে। একই সাথে মুসল্লীদের হত্যাকারী পুলিশ সদস্যরা নিজেদের ইসলাম বিদ্বেষীর বিকৃত রুপটিও প্রকাশ করেছে। এই নির্মম হত্যাকা-ে বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।বক্তারা অবিলম্বে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের সাথে জড়িত পুলিশ সদস্যদের ও ইসলাম এবং রাসুল সাঃ কে অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,যদি বাংলাদেশের উদ্ধুধ পরিস্থিতির সুষ্ঠু সমাধান না হয়,তাহলে আমাদের সংগঠনটি আরো বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশ শেষে দেশ,জাতি ও হামলায় হতাহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com