বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

চীনের সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাসেই ভেঙে পড়ল সেতু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

চীনের দক্ষিণ-পশ্চিম প্রদেশ সিচুয়ানে মঙ্গলবার একটি নতুন উদ্বোধন করা সেতু ধসে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত সেতুটি চীনের অভ্যন্তরীণ সিচুয়ান এবং তিব্বত মালভূমির মধ্যে যাতায়াত সহজ করার জন্য তৈরি একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে সংযোগের অংশ ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢিবি ভেঙে ভূমিধস হয় এবং সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

চীনা কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে, ভূমিধসের তীব্রতার কারণে এই এলাকায় রাস্তার উপরিভাগ এবং সেতুর প্রবেশপথ ধসে পড়ে।

স্থানীয় সরকার আরও জানিয়েছে, দুর্ঘটনার পর শহর মারকাং-এর পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সকল যানবাহনের জন্য বন্ধ করে দিয়েছে। এর আগে কাছাকাছি ঢালু জমি ও সড়কে ফাটল দেখা দেয় এবং পাহাড়ের ভূপৃষ্ঠে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।

মঙ্গলবার বিকেলে পাহাড়ের কাছে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে ভূমিধসে অ্যাপ্রোচ ব্রিজ এবং সড়ক ভেঙে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ঠিকাদার সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের পোস্ট করা একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। জানা গেছে, সেতুটির নির্মাণ কাজ এই বছরের শুরুতে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com