বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

২ দিনের সফরে ঢাকা আসছেন বৃটিশ উন্নয়নমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভোরে ঢাকায় আসছেন বৃটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃটেনের সহায়তা-কাটছাঁট নীতি এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সফরের প্রথম দিনে ব্যারোনেস চ্যাপম্যান সরাসরি কক্সবাজারে যাবেন এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি সেখানে মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় যুক্ত সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করবেন।

সন্ধ্যায় ঢাকায় ফিরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তার সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানের বৈঠক করবে।

বৃটিশ সরকারের গৃহীত সহায়তা-কাটছাঁট নীতির প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততার প্রস্তাব এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ‌‘মানবিক করিডর’ প্রতিষ্ঠার বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ব্যারোনেস জেনি চ্যাপম্যান বর্তমানে বৃটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টিসাইড ইউনিভার্সিটির প্রথম নারী আচার্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com