রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আইসিইউতে চলছে হাদির কৃত্রিম শ্বাস প্রশ্বাস, পর্যবেক্ষণে পরবর্তী ৭২ঘণ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ প্রার্থী ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি তার বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গুলি তার মস্তিষ্কের কাণ্ড বা ‌‘ব্রেন স্টেম’ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই অবস্থায় কোনো নতুন চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হবে না।

 ডা. সায়েদুর রহমান

ডা. সায়েদুর রহমান শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, তবে চিকিৎসকরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ঘটনার দিন আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com