বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ঢাকা-১৩ আসনে প্রার্থী হচ্ছেন মামুনুল হক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকা) প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন।
তিনি বলেন, রবিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com