শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পারিবারিক সূত্র জানায়, তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্র অনুযায়ী, সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর বেলা ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগের দিন গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি প্রথমবারের মতো খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। ওই সময়ের কিছুক্ষণ পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুও হাসপাতালে উপস্থিত হন। একই দিনে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও তাকে দেখতে হাসপাতালে যান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার জটিলতা বাড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com