বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনা রিপোর্ট না পাওয়ায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে অভিনেত্রীর টুইট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৫১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হিন্দি সিরিয়াল ‘দিয়া আউর বাতি হাম’র তারকা দীপিকা সিং’র মা। পরীক্ষার ফল পজিটিভ হলেও হাসপাতাল কিছুতেই সেই রিপোর্ট দিচ্ছে না! আর রিপোর্ট না থাকার কারণে মায়ের ওষুধও কিনতে পারছেন না এই অভিনেত্রী। শেষে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টুইটে সমস্ত ঘটনা জানান দীপিকা।

ক্ষোভ প্রকাশ করে দীপিকা লিখেছেন, ‘আমার মা-বাবা দুজনেই দিল্লির বাসিন্দা। বাবা পাহাড়গঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন। সম্প্রতি মায়ের কোভিড-১৯ ধরা পড়েছে। এ দিকে কিছুতেই রিপোর্ট দিচ্ছে না লেডি হার্ডিং হাসপাতাল! বাবাকে ফোনে ছবি তুলতে দিয়েছে মাত্র। কীভাবে মায়ের চিকিৎসা করাব বুঝতে পারছি না। তাই আপনাদের হস্তক্ষেপ চাইছি।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকার দিল্লির বাড়িতে মোট ৪৫ লোকের বসবাস। রিপোর্ট জানার পরে স্বাভাবিকভাবেই সবার মাথায় হাত পড়েছে। ইতিমধ্যেই এই অভিনেত্রীর দাদির শ্বাসকষ্ট শুরু হয়েছে। তার বাবাও নাকি আক্রান্ত হয়েছেন। দীপিকা নিজেও জানেন না, বাড়িতে থাকার পরও কী করে মায়ের শরীরে সংক্রমণ ছড়াল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com