শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ইসির আপিল শুনানি : ভোটে ফিরলেন সাড়ে তিনশ প্রার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন ৩৫৫ জন প্রার্থী। এর মধ্য দিয়ে নির্বাচনের মাঠে বৈধ প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে ফিরলেন তারা। অন্যদিকে আপিলেও টিকতে পারেননি ১৩৬ জন। তাদের জন্য এখনও পথ বন্ধ হয়নি। তারা চাইলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা নানা ত্রুটি ধরে ৭২৩টি মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ৬৪৫ জন। এই ৬৪৫টি আবেদনের মধ্যে ৫১০টি আপিল আবেদন নিষ্পত্তি করেছে ইসি। বাকি ১৩৫টি আবেদন আজ শনিবার এবং কাল রবিবার শেষ দিনে নিষ্পত্তির জন্য রেখেছে ইসি।

গতকাল শুক্রবার ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সপ্তম দিন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনারও ছিলেন। আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সপ্তম দিনে ৪৩টি আবেদন নিষ্পত্তি হয়। তার মধ্যে ১৮টি আপিল মঞ্জুর করেছে ইসি। বিপরীতে ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এ ছাড়া কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল নামঞ্জুর করেছে। অর্থাৎ সপ্তম দিনে ২১টি আপিল নামঞ্জুর হয়েছে। এ ছাড়া শুনানিতে চারটি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। সপ্তম দিনের আপিল শুনানি শেষে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার আপিল আবেদনের সিরিয়াল ৫১১ থেকে ৬১০ পর্যন্ত শুনানি হয়। শেষ দিন রবিবার ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়, যা শেয় হয় ৯ জানুয়ারি। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পর দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচার, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com