ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তাদের অফিসিয়াল নির্বাচনি থিম-সং-এর উদ্বোধন করতে যাচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)।
নতুন এই থিম ‘সং’-এ তুলে ধরা হবে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত।
বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ‘থিম-সং’-এর মাধ্যমে তাদের প্রার্থীদের প্রচারণা ও দলীয় ভিশন জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।
এ জাতীয় আরো খবর..