

চানখাঁরপুলে হত্যাযজ্ঞ চালানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে দেওয়া রায় প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ১০১ সংগঠন। এরমধ্যে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা প্লাটফর্ম জুলাই ঐক্যের সহযোগী ১০১টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেশার গ্রুপ রয়েছে।
জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, কনস্টেবল সুজনের গুলিতে যখন একের পর এক মানুষ নিহত হচ্ছিল, তখন এই খুনি সুজন উল্লাস করছিল। সেই সুজনকে সর্বোচ্চ শাস্তি না দেওয়া এক ধরনের প্রহসন ছাড়া কিছুই নয়। এই রায় পুনর্বিবেচনা না করা হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তোলা হবে। শহীদের রক্তের সঙ্গে বেইমানি আমরা কখনোই বরদাশত করবো না। কর্তৃপক্ষ যদি রায় পূনরায় বিবেচনা না করে তাহলে পরবর্তী পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে।
এছাড়া বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ, যাত্রাবাড়ী জুলাই ঐক্য পরিষদ, নিরাপদ বাংলাদেশ চাই, সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট, ইয়থ ফর পিস অ্যান্ড জাস্টিসেস, প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক সোস্যাইটি, হিউম্যান রাইটস সোসাইটি, পল্টন সাহিত্য ফোরাম, ইসলামিক কমিউনিটি বাংলাদেশ, দ্য স্কলারস ফাউন্ডেশন, সোস্যাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট, জাগ্রহী, লুমিনাস সাইন্স ক্লাব, ইয়থ ফর পিস (ওয়াইএফপি), নেবুলা সোশ্যাল ক্লাব, ঢাকা কলেজ ইয়ুথ ক্লাব, স্কলার্স ফাউন্ডেশন, জাতীয় অধিকার মত্ত, ইয়থ ক্লাব কদমতলী, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সোশ্যাল রিফর্ম কমিটি, ঢাকা কলেজ ভলান্টিয়ার্স ফোরাম, পরিবেশ বিজ্ঞান ক্লাব, কালচারাল ক্লাব টির্চাস ট্রেইনিং কলেজ, জুলাই মুক্তি মঞ্চ, জ্ঞান দীপ পাঠাগার, জেনন সাইন্স ক্লাব, আলিয়া সাংস্কৃতিক সংসদ, লিগেসি অব জুলাই রিঅ্যালাইন মুভমেন্ট বাংলাদেশ, পরিবর্তন পরিষদ, বামনা আলোকিত সমাজ, ইয়থ ফর বেটার ফিউচার সোস্যাইটি, বৈষমবিরোধী কওমী ছাত্র আন্দোলন, রেভোলিউশন ইয়থ অ্যান্ড স্টুডেন্ট অর্গানাইজেশন, মুসো (MUSO), ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, বাংলাদেশ রিপাবলিকান, নিরপেক্ষ, জাতীয় শ্রমিক ঐক্য, বিক্ষুদ্ধ কবি ও লেখক সমাজ, ওয়াইবিজে (YBJ), স্কলারস, চেতনায় জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি ইয়থ অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজ প্রগতি, জুলাই সংগ্রাম পরিষদ, প্রাইভেট ইউনিভার্সিটি ইয়থ অ্যাসোসিয়েশন, মুক্তির নিশান, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিয়েশন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাত্রাবাড়ি, বিজয় ইয়ুথ ফাউন্ডেশন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ (জাবি), সংস্কার সংঘ, সংগ্রাম প্রতিদিন, হিউম্যান রাইটস স্টুডেন্ট নেটওয়ার্ক, আমাদের মোহাম্মদপুর, সুন্দর বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএড স্পোর্টস ক্লাব, প্রজন্ম ২৪ ও মঞ্চ ২৪, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, মানবাধিকার ও জনকল্যাণ সংগঠন উত্তরবঙ্গ, এসো দেশ গড়ি।