শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

রুমিনের ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে জানান, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি এবং অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে সবাইকে সতর্ক করতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটির কার্যক্রম পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com