মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে : মাহদী আমিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ড. মাহদী আমিন।

বিএনপির নির্বাচনী ইশতেহার কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে ড. মাহদী আমিন বলেছেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার আমরা ইশতেহার ঘোষণা করতে পারি।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জানান, গত এক সপ্তাহেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।

মাহদী আমিন বলেন, একটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের নেতাকর্মী ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন। একই ভাষায় একই কায়দায় একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, অশালীনভাবে আক্রমণ করছেন। বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com