বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ’র ২০০ প্রতিনিধি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২০০ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আজ থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বর্তমানে ঢাকায় স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন হবেন। এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়েছেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে ঢাকায় অবস্থান করছেন ১১ সদস্যের একটি বিশ্লেষক দল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের কর্তৃপক্ষের আমন্ত্রণে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এই পূর্ণাঙ্গ মিশন মোতায়েন করেছে। লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইয়াবসের নেতৃত্বে পরিচালিত এ মিশন ২০০৮ সালের পর বাংলাদেশে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ।

ইইউ পর্যবেক্ষকরা ভোটের দিন শহর, পৌর ও গ্রামাঞ্চলে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ করবেন। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে পরবর্তী দুই মাসের মধ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com