বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে পৌঁছে তার নতুন পদের কার্যভার বুঝে নেন। এর আগে, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে এই পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদানের মাধ্যমে তার পেশাদার জীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাঠ পর্যায়ে অত্যন্ত সুনামের সঙ্গে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেট ও খুলনায় বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক এবং কমান্ড্যান্ট হিসেবে তার বিশেষ ভূমিকা ছিল। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন; জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো ও আইভরিকোস্টে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন তিনি। পেশাগত প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ ও উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আলী হোসেন ফকিরের কর্মজীবনে বেশ কিছু চড়াই-উতরাই রয়েছে। ২০২২ সালের নভেম্বরে খুলনায় ৩ এপিবিএন-এর অধিনায়ক থাকাকালীন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি পুনরায় চাকরিতে বহাল হন। এরপর যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি এবং ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করেন। ধারাবাহিক সফলতার পর আজ তিনি বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হলেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে কুয়েটে এবং মেয়ে বুয়েটে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করছেন।

বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন আলী হোসেন ফকির। ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন বাহারুল আলম। তবে সাম্প্রতিক সময়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত ও বিভিন্ন সমালোচনার মুখে পুলিশ প্রধানের পদে এই পরিবর্তন আনা হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com