বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে এক দিনে করোনা শনাক্ত ৪০০০ ছাড়ালো, মৃত্যু ৪৩ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩১৯ বার

বাংলাদেশে এক দিনে ৪ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৪০০৮ জন। এবং এ সময়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৪৮৯ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৫ জনে।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২টি আর পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। শনাক্তের হার ২২.৮৭ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ১৫ জন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১-২০ একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ ৯ জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের দুইজন, সিলেট বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন।

হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বাড়িতে ১৫ জন এবং হাসপাতালে আনার পথে একজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭১৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২৬৮ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com