বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৮ বার

যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল ঝড়, তীব্র বাতাস ও বজ্রপাতের কারণে বিমান চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এতে সাড়ে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার দেশটির পূর্ব উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ও আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে), লাগার্ডিয়া বিমানবন্দর, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

এছাড়া জর্জ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল এবং সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ডেল্টা এয়ার লাইন্সের প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট শিডিউল বিঘ্নিত হয়েছে।

অন্যদিকে, ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৩৬ শতাংশ ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেছেন, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে সারা দেশজুড়েই বিমান চলাচলে প্রভাব পড়ছে। নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com