রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশের বিভিন্ন শহরের রাস্তায় সাধারণ মানুষ নামেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। 

বিক্ষোভের আয়োজন করা হয়েছিল ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে। দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে লাখ লাখ মানুষ এতে অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও পোস্টারের মাধ্যমে সরকারের নীতি এবং ট্রাম্পের নেতৃত্বের বিরুদ্ধে তাদের অবস্থান জানান। এ সময় তারা স্লোগান তুলেন, ‘আমেরিকায় রাজা চাই না’।

এর আগে গত বছরের অক্টোবরেও ‘নো কিংস’ আন্দোলন হয়। সেই আন্দোলনের তুলনায় এবার ১০ লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছেন।

পরিসংখ্যান বলছে, গত বছরের জুন মাসে প্রথম ‘নো কিংস’ আন্দোলনে ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছিলেন ৪০ থেকে ৬০ লাখ মানুষ। বিক্ষোভ হয়েছিল দেশের ২ হাজার ১০০টি জায়গায়। দ্বিতীয় আন্দোলন হয় গত অক্টোবরে। সে সময় দেশ জুড়ে ২ হাজার ৭০০টি জায়গায় বিক্ষোভে নামেন ৭০ লাখ মার্কিন নাগরিক। এবার শনিবারের কর্মসূচিতে ভিড়ের পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়।

তবে অনেকের মতে, স্বতঃস্ফূর্ততার নিরিখে আগের দুই কর্মসূচিকে ছাড়িয়ে যেতে পারে তৃতীয় দফার আন্দোলন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ এক মাস পেরিয়ে গিয়েছে। তবে এখনও সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

এছাড়া গণহারে প্রবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, গর্ভপাত নিষিদ্ধ করা এবং পরিবেশ নীতি নিয়েও ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com