শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

জেলা প্রশাসকদের সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

দলীয় বিবেচনায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করা হলেও তাদের সবাইকে সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ মার্চ) দুপুরে নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদসহ নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী।

মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি সেসব ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও তারা ভবিষ্যতে নির্বাচন করবেন। ফলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com