মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

হঠাৎ অস্ত্রোপচার সত্ত্বেও বিশ্বকাপ খেলার স্বপ্নে নেইমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

নিজের শেষ বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এই লক্ষ্য পূরণে তিনি আবারও অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সান্তোস ক্লাবের কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখনো অনুশীলনে ফেরেননি এবং কয়েকদিন অস্ত্রোপচার-পরবর্তী বিশ্রামে ছিলেন।

ব্রাজিলিয়ান লিগের সর্বশেষ মৌসুম শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শেই প্রথমবার হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। তবে কয়েক মাসের মধ্যেই তাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে। এবার তার ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু মজবুত করতে বিশেষ পুনর্জন্মমূলক চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিরতির সময়ই এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই সময় তিনি জাতীয় দলে ডাক পাওয়ার আশাও করেছিলেন। এখন তিনি বিশেষ পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।

এছাড়া তিনি ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলোত্তিকে বোঝাতে চান যে, আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে তাকে রাখা জরুরি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com